বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১ মে, রাত ১২টার দিকে) তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’র সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে পৌষালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বামী পারিজাত জানান, ‘পৌষালী অসুস্থ হলেও তেমন গুরুতর কিছু নয়। মূলত রুটিন চেকআপের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাংলার লোকগান ও মাটির গানে নিজের স্বতন্ত্র কণ্ঠে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন পৌষালী। তার গাওয়া গানগুলো শ্রোতাদের কাছে বেশ সমাদৃত। সম্প্রতি, ২৭ এপ্রিল ‘লগন বয়ে যায়’ শিরোনামের একটি নতুন বাংলা গান মুক্তি পেয়েছে ‘টি-সিরিজ বাংলা’র ইউটিউব চ্যানেলে। এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ঋষি পান্ডা।
আরও পড়ুন:বিমানে ওঠার আগে আমির খানের অদ্ভুত অভ্যাস প্রকাশ্যে উত্তম কুমার ও ‘মনপুরা’র ছোঁয়ায় ঝড় তুলেছে প্রীতমের ‘সেকেন্ড নায়ক’
উল্লেখ্য, একটি রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতজগতে পরিচিতি পান পৌষালী ব্যানার্জি। অনেকের ক্ষেত্রেই রিয়েলিটি শো শেষে জনপ্রিয়তা কমে গেলেও, ব্যতিক্রম তিনি। লোকগান ও ভক্তিগীতির মাধ্যমে এখনও শ্রোতাদের মনে জায়গা করে রেখেছেন এ শিল্পী।