Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

নায়িকা চম্পা অবশেষে হজ করতে যাচ্ছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

নায়িকা চম্পা অবশেষে হজ করতে যাচ্ছেন

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
চম্পা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। এরপর টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত চলচ্চিত্র ‘তিন কন্যা’ দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চম্পা। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর ধীরে ধীরে তিনি দেশের চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।

দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তিনি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। তার মধ্য তিনবার পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। দুইবার পেয়েছেন পার্শ্ব চরিত্রে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার