বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।
সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শ্বাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রর একটি হাসপালে আছেন।’
এ বিষয়ে একটি গণমাধ্যমকে ওমর সানী জানান, গুরুতর অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। মাত্র খবর পেলাম। সবাই দোয়া করবেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌসুমীর মা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় হাঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৌসুমীর মা। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার মা অসুস্থ হয়েছিলেন।
ওমর সানীর এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে মৌসুমীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন।
বিজ্ঞাপন