Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

বিজ্ঞাপন

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এরপরই ভক্তদের তোপের মুখে পড়েন ব্যাচেলর পয়েন্টখ্যাত এ অভিনেতা।

সাকিব গতকাল ৩৯ পেরিয়ে ৪০তম বছরে পা রেখেছেন। তার জন্মতিথিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর থেকে শুরু করে আরও অনেকে। পলাশও একটি সেলফি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান।

তিনি তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ‘গোট’কে জন্মদিনের শুভেচ্ছা।’ ইংরেজি ভাষায় গোট লেখা নিয়ে হাস্যরস কম হয়নি। মূলত এই গোটের অর্থ সর্বকালের সেরা। তবে তা ছাপিয়ে পতিত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের সঙ্গে তার সেলফি ও শুভেচ্ছার বিষয়টিই বড় হয়ে উঠেছে ভক্তদের কাছে।

একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হতে হয়েছে তাকে। তার পোস্টের কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে এ বিষয়ে। আর এ লোকমান নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের স্বৈরাচারে দোসর সাকিব’। মোহাম্মদ রাসেল লিখেছেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা জুয়ারির জন্মদিন’।

মারুফ আহমেদ নামে এক ভক্ত লিখেছেন, ‘জিয়াউল, আপনার কাছ থেকে এটা আশা করিনি। সাকিব খুনিদের একজন সমর্থক।’ মারিয়ামা মিও লিখেছেন, ‘যাদের ব্যক্তিত্ব নেই, তারাই সাকিবের ভক্ত’। আতিক বিন নাসির বলেন, ‘আমাদের কে শিক্ষা দেওয়া হয়েছিল। ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য’।’

এআর পলাশ নামে আরেকজন ফলোয়ার মন্তব্য করেছেন, ‘জিয়াউল হক পলাশ আপনার অভিনয় খুব পছন্দ করি, আপনাকে ভালোওবাসি। কিন্তু এই দেশদ্রোহীর সঙ্গে ছবি ওঠাটা মানতে পারলাম না।’


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার