বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছেন; সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিকে ‘বিব্রতকর’ অ্যাখ্যা দিয়ে নিজের সুস্থ থাকার কথা নিশ্চিত করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি ভালো আছি। এসব খবর কারা ছড়ায় জানি না। একের পর এক ফোন আসছে, বিব্রতকর পরিস্থিতি।
তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। সবাইকে আপনারা জানিয়ে দেন আমি সুস্থ আছি।
সামাজিকমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন এই গায়ক।
বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা গেছি’-এর মতো গানগুলো এখনো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে।
বিজ্ঞাপন