Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘পরকীয়া তো সুস্থতার লক্ষণ! মহাভারতের সময়ও ছিল: অভিনেত্রী অপরাজিতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

‘পরকীয়া তো সুস্থতার লক্ষণ! মহাভারতের সময়ও ছিল: অভিনেত্রী অপরাজিতা

বিজ্ঞাপন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। বিনোদন অঙ্গনের অনেকে পরকীয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তবে টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য মনে করেন পরকীয়া সুস্থতার লক্ষণ।

বছর কয়েক আগে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরকীয়া নিয়ে কথা বলেছিলেন অপরাজিতা। সম্প্রতি পুরনো সে ভিডিও ফের হয়েছে ভাইরাল। যেখানে উপস্থাপক অভিনেত্রীকে বলেন, বাংলায় একটা শব্দ আছে পরকীয়া। কী করে এটাকে আটকানো যায়?

জবাবে অপরাজিতা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘পরকীয়া আটকাবে কেন? এরপর বলেন, ‘পরকীয়া তো সুস্থতার লক্ষণ! চিরাচরিত ছিল। সারাজীবন ছিল। রামায়ণ মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা তো জীবনের স্বাভাবিক ধর্ম। হতেই পারে। কাউকে ভালো লাগতেই পারে।

আমি একজনের সঙ্গে ঘর করি, একজনকে ভালোবাসি বলে যে কাউকে ভালোবাসব না, কারোর দিকে দেখব না, কোনো ভালো জিনিস আমার ভালো লাগবে না; আমি শুধু গোলাপ ফুলকেই ভালোবাসি পদ্মর দিকে দেখব না, করবীর দিকে দেখব না, অর্কিডের দিকে দেখব না কোনোদিন হয় নাকি!

যেকোনো মানুষের সুস্থতার লক্ষণ যে তার জীবনে ভালোবাসা আসতেই পারে। যার যত অপশন বেশি তার জীবনে তত মানুষ আসতেই পারে। কিন্তু সে কীভাবে নিজেকে ব্যালেন্স করবে সেটা তার ব্যাপার। কিন্ত ভালো লাগা ভালোবাসা তো হতেই পারে! তারমধ্যে তো অন্যায় নেই।’

অভিনেত্রীর কথায়, ‘কোথায় কত দূর আমি যাব, কাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা আমার ব্যাপার। আমি আমার সংসারকে গুরুত্ব দিচ্ছি না তাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা আমার ব্যাপার। কারোর প্রতি আমি অন্যায় করছি কি না সেটা আসল। কিন্তু আমার ভালো লাগা ভালোবাসা পছন্দ অপছন্দ থাকবেই।’

পরকীয়ার পক্ষে যুক্তি দেখালেও অপরাজিতা জানান তিনি বিয়েতে বিশ্বাসী। তার কথায়, ‘একটা ভালো বিয়ে যদি হয় একটা সুস্থ সুন্দর বিয়ে যদি হয় তাহলে সেটা জীবনকে সমৃদ্ধ করে এবং আমি বিয়েতে বিশ্বাসী। আজকাল অনেক ধরণের একসঙ্গে থাকার সম্পর্ক আছে। অনেকে সেগুলো পছন্দ করে। কিন্তু আমার কাছে মনে হয় একটা সুস্থ সুন্দর বিয়ে হওয়াটা দরকার।’

খোলামেলা মন্তব্যের জন্য আলাদা পরিচিতি আছে অপরাজিতার। এজন্য সমালোচনাও সহ্য করতে হয়। সম্প্রতি নিজের জন্মদিনে শাশুড়িকে চুম্বন করে হয়েছেন কটাক্ষের শিকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার