Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মামলা হচ্ছে আলভীর বিরুদ্ধে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

মামলা হচ্ছে আলভীর বিরুদ্ধে

বিজ্ঞাপন

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। বেলা পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।

আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

এদিকে আলভীর স্ত্রী ইকরার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় এশিয়া পোস্টকে বলেন, স্ত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার