Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

বিজ্ঞাপন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আওতায় বিভিন্ন ব্যাচের ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশনসহ একাডেমিক ট্যুর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এক সভায় সম্মিলিতভাবে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সভায় সিদ্ধান্ত হয়, মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবেন তারা। এর অংশ হিসেবে বিভিন্ন ব্যাচের পূর্বনির্ধারিত পরীক্ষা, ক্লাস ও প্রেজেন্টেশন এবং একাডেমিক ট্যুর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং প্রতিদিন বেলা ১১টার পর ক্লাস না করার সিদ্ধান্তের কথা জানান।

রাতে টিএসসির সভায় শিক্ষার্থীরা একমত হয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

শেকৃবির পুরনো গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার