Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

পে স্কেলের দাবিতে আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

পে স্কেলের দাবিতে আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

বিজ্ঞাপন

নতুন পে স্কেলের প্রজ্ঞাপনসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে প্রকাশ, বদলি এবং আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা প্রদান।

আজ সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশিত হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন।

অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।

সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। আজিজী বলেন, এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা না দেওয়া বৈষম্য বলে দাবি করেছেন এই শিক্ষক নেতা। বলেন, এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এই তিন দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার