বিজ্ঞাপন
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
বিজ্ঞাপন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এ সময়ের মধ্যে অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১২ অক্টোবর) কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এরপর অনলাইন সিস্টেমে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে এফকিউ, ইকইউ-১, ইকইউ-২ এবং এসকিউ কোটার প্রমাণ।
এসব কাগজপত্র যাচাই করে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।