Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে, জানুন তারিখ ও মানবণ্টন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে, জানুন তারিখ ও মানবণ্টন

বিজ্ঞাপন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আগামী ১ অক্টোবর এ বিসিএসের আবেদন শুরু হবে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

সহকারী সার্জন: ৪ হাজার ৭০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

সহকারী ডেন্টাল সার্জন: এই পদে মোট ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদনের সময়সীমা ও নিয়মাবলি

আবেদন শুরুর সময়: আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

ফি পরিশোধের সময়: ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের একাধিক ফরম পূরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন

প্রিলিমিনারি পরীক্ষা নেই: এ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষা: ২০০ নম্বরের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিশেষ বিসিএস হওয়ায় এই পরীক্ষা শুধুমাত্র ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নম্বর ও নেগেটিভ মার্কিং: লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরবণ্টন:

  • বাংলা: ২০ নম্বর
  • ইংরেজি: ২০ নম্বর
  • বাংলাদেশ বিষয়াবলি: ২০ নম্বর
  • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর
  • মানসিক দক্ষতা: ১০ নম্বর
  • গাণিতিক যুক্তি: ১০ নম্বর
  • সংশ্লিষ্ট ক্যাডার ও প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর
  • মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার পর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বয়স ও অন্যান্য শর্তাবলি

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

অন্যান্য শর্ত: সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার