Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

শিক্ষকদের বদলির জন্য ৪ দিনে যত আবেদন পড়ল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

শিক্ষকদের বদলির জন্য ৪ দিনে যত আবেদন পড়ল

বিজ্ঞাপন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন চলছে। ইতোমধ্যে ৯ হাজারের বেশি বদলিপ্রত্যাশী শিক্ষক আবেদন করেছেন।

আগামী ২৭ আগস্ট সময়সীমা শেষ হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৯ হাজার ৮৫৮ জন বদলির জন্য আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।

সোমবার মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধান যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার