Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (১০ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন,  পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে। এর আগে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হলো। 

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফল তুলে ধরেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার