বিজ্ঞাপন
আগস্টেই বিতরণ শুরু অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা, তালিকায় লক্ষাধিক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম
বিজ্ঞাপন
শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দিতে সম্মত হয়েছে সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি জানিয়েছেন।
সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হবে। কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী।
আর অবসর সুবিধা বোর্ডের টাকা দেওয়া হবে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে।
আগামী ১৫ আগস্ট টাকা বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধামন্ত্রী তারেক রহমান।