Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কখন, যা জানা গেল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কখন, যা জানা গেল

বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিকভাবেব এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানা যায়

সোমবার (৩ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীদের ফের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পদ শূন্য থাকা সাপেক্ষে সুপারিশ করা হবে বলে।

সব প্রস্তুতি সম্পন্ন করে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে রি-সুপারিশ করতে বলা হয়েছে।

সভার আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান-সহ প্রধান নিয়োগ কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। এই ভাইভা নেওয়ার দায়িত্ব এনটিআরসিএ-এর হাতে দেওয়া হয়েছে। ভাইভার প্রস্তুতি নিয়ে এনটিআরসিএকে জানাতে বলা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার