বিজ্ঞাপন
এসএসসির রেজাল্ট কিভাবে দেখবো? মার্কশিটসহ এসএসসি রেজাল্ট চেক 2026
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
বিজ্ঞাপন
২০২৬ সালে কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনে মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তা জানাবো আজকের এই লেখায়। তাই যারা এসএসসি (SSC) পরীক্ষার ফল চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ লেখাটি পড়ুন।
এসএসসি রেজাল্ট দেখার লিংক- https://www.educationboardresults.gov.bd/v2/home
এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো ২০২৬
২০২৬ সালে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা এডুকেশন বোর্ড রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার বোর্ডের নাম, পরীক্ষার নাম (এসএসসি), পরীক্ষার সাল (২০২৬) এবং ফলাফলের ধরন (Individual/Detailed Result) সিলেক্ট করে নিতে হবে।
তারপর আপনার এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। সবকিছুর ঠিকঠাক দাওয়া হলে ক্যাপচা কোড পূরণ করে 'View Result' বাটনে ক্লিক করলেই আপনার এসএসসি পরীক্ষার ফল দেখতে পারবেন।