Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

প্রাথমিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী ফরিদুল ইসলাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

প্রাথমিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী ফরিদুল ইসলাম

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন পিটিআই, ফেনীর কম্পিউটার অপারেটর মো. ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (৪ জুন) বিভাগীয় বাছাই কমিটির যৌথ স্বাক্ষরিত ফলাফলে তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং কমিটির সদস্য সচিব ও বিভাগীয় সহকারী পরিচালক জনাব ফাতেমা মেহের ইয়াসমিন।

জানা গেছে, ২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন ফরিদুল ইসলাম। বর্তমানে কর্মক্ষেত্রে ‘অ্যাডমিনিস্ট্রেশন ফর সার্ভিস টু পিপল’ (জনগণের সেবায় প্রশাসন) নীতিকে ধারণ করে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে তিনি সেবা প্রদান করে আসছেন। কর্মক্ষেত্রে সততার এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় মো. ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

মো. ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা কর্মকর্তা এবং মাতা ফাতেমা বেগম একজন গৃহিণী। সাত ভাইয়ের পরিবারে ফরিদুল ইসলামের কোনো বোন নেই।

ফরিদুল ইসলামের এই সাফল্যের পাশাপাশি তার পরিবারে যুক্ত হয়েছে দ্বিগুণ আনন্দ। তার স্ত্রী মোসা. কামরুননাহার (মুক্তা)-ও এ বছর প্রাথমিক শিক্ষা পদকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। তাদের বড় ছেলে আদিল ফারহান বিন ফরিদ দ্বিতীয় শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার