Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

স্কুল-কলেজ ও মাদরাসা, কোনটি কবে খুলবে?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:১৭ পিএম

স্কুল-কলেজ ও মাদরাসা, কোনটি কবে খুলবে?

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।

চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীরা আরো কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটিতে ভিন্নতা রয়েছে।

স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।

এর পরের দুই দিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।

মাদরাসা

দেশের সব মাদরাসা—আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এই ছুটি এক সপ্তাহ বেশি।

মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার