Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

জেলা পর্যায়ে

শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মচারী নির্বাচিত হলেন ফরিদুল ইসলাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:২৭ পিএম

শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মচারী নির্বাচিত হলেন ফরিদুল ইসলাম

বিজ্ঞাপন

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর মো. ফরিদুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ফেনীর জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত এক নোটেশে এ তথ্য জানানো হয়। 

ফরিদুল ইসলাম ২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়ের ১ নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামে ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবরে ১৯৮৭ সালের ০১ মার্চ তারিখে সুবহি সাদিকের সময় জন্মগ্রহণ করেন।


পিতা বীরমুক্তিযোদ্ধা জনাব মো. সিরাজুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদরাসায় অফিস সহকারী হিসেবে চাকরী করেন এবং বর্তমানে অবসর জীবন-যাপন করেন। তার মা জনাব ফাতেমা বেগম গৃহীনী। তারা সাত ভাই, কোন বোন নেই। স্ত্রী মোসা. কামরুননাহার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। ২ সন্তানের মধ্যে একমাত্র ছেলে আদিল ফারহান বিন ফরিদ কুমিল্লায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত এবং একমাত্র মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শেণিতে অধ্যয়নরত। 

Administration for Service to People বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে তিনি কর্মজীবনে শতভাগ সততার সহিত সেবা প্রদানের চেষ্টা করছেন।

উল্লেখ্য যে, এবছর তার স্ত্রী মোসা. কামরুননাহার (মুক্তা) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই সকলের দোয়া কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার