বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা লটারি পদ্ধতি বাতিল করেছি। আগে থেকেই জানিয়ে দিলাম। তবে কী পদ্ধতিতে ভর্তি হবে সেটা আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে খুবই সাধারণ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারে।
আজ সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমি একদিন আগে সংসদে বলেছি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেটা বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেভাবেই হবে।
শিক্ষামন্ত্রী বলেন, লটারি ইস নট সলিউশন। আমরা সমন্বিত ভর্তি সিস্টেম আমরাই করেছিলাম ২০০১ খ্রিষ্টাব্দে। আপনি যদি অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে দেখবেন তাদের বরাদ্দ এবং আমাদের বরাদ্দ কি এক? আমরা এসেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি। আরো কাজ আমরা করছি। এগুলো আলোচনায় আনতে হবে।
বিজ্ঞাপন