Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে?

বিজ্ঞাপন

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখেই আয়োজন করা হতে পারে। পরীক্ষার জন্য নির্ধারিত এই তারিখ পরিবর্তন করতে চাচ্ছে না পরীক্ষা আয়োজক কমিটি।

কমিটির একটি সূত্র জানিয়েছে, নীতিমালা সংশোধনের আগে দফায় দফায় সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। বিজি প্রেসের সঙ্গে প্রশ্নপত্র তৈরি নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া পূর্ব নির্ধারিত তারিখে পরীক্ষা না হলে পরবর্তী সময় পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়বে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা পূর্বের তারিখেই অর্থাৎ আগামী ১৮ এপ্রিলই আয়োজন করা হতে পারে। শিগগিরই এ বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এদিকে, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত নীতিমালায় শিক্ষাকতার অভিজ্ঞতা ১৮ বছর করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগে পূর্বের আবেদন বাতিল হয়ে গেছে। এর ফলে ৮৬ হাজার শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার