Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

বিজ্ঞাপন

শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের খবর পড়ার সময় সরাসরি সম্প্রচারেই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা। কান্না সামলে অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে তাকে বেশ কয়েকবার থামতে দেখা যায়। এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা হারাবেন না।’

বুধবারের (২৫ নভেম্বর) সম্প্রচারে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

কিম আহ-হিউন নামের ওই উপস্থাপিকা সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। 

শেয়ারবাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার সময় তার কণ্ঠ ভারি হয়ে আসে।

আরও পড়ুন
একপর্যায়ে কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবার অনুষ্ঠান চালিয়ে যান। সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে কিম দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির (কেওএসপিআই) বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসানের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি নাসডাক সূচকে আরও দরপতনের সম্ভাবনার কথা জানিয়ে বিনিয়োগকারীদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

বাজার পরিস্থিতি হতাশাজনক হলেও বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার এবং অস্থিরতার মধ্যে আশা না হারানোর আহ্বান জানান তিনি।

তার আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ নিয়ে নানা আলোচনা শুরু করেন। তবে কিম নিজে আলোচিত শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কিংবা ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার