Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৫ নভেম্বর ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

আজকের স্বর্ণের দাম: ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। নতুন দামে প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর রয়েছে। আজ বুধবারও সেই দামে বিক্রি হবে স্বর্ণ। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের অলংকার কিনতে এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৬ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার