বিজ্ঞাপন
বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজও দেশের বাজারে নির্ধারিত এ দামেই স্বর্ণ কেনাবেচা হবে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা।
নতুন তালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। সেই হিসাবে নতুন মূল্য কার্যকরের ফলে মাত্র একদিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।
এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা।