Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশের বাজারে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

ফলে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফায় দাম কমানোর ফলে দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে।

এ নিয়ে ধারাবাহিকভাবে তিন দফায় স্বর্ণের দাম কমাল সংগঠনটি। এই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

অন্যদিকে স্বর্ণের বাজারে দরপতন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ২১৬ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার