Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দরে।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। অন্যদিকে তুলনামূলক কম মানের সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা।

অন্যদিকে রুপার বাজারেও রয়েছে নির্ধারিত দর। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪৯ টাকায়।

২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২১৬ টাকায়।

বাজুস গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর করে স্বর্ণ ও রুপার এসব নতুন দর। সংগঠনটির পক্ষ থেকে নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই মূল্যেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হওয়ার কথা।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এর আগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার