Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিজ্ঞাপন

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সে হিসেবে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

সর্বশেষ দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমিয়ে স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।

এদিকে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৪১ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার