Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সবশেষ সমন্বিত দামে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করে বাজুস। ফলে রোববার (১১ অক্টোবর) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

আরও পড়ুন
এর আগে গত ৫ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার