বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩৩ ডলার বা ১.৩৩ শতাংশ বেড়ে ১০১.৫৩ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও বেড়েছে। এ সময় ডব্লিউটিআইয়ের দাম ১.১১ ডলার বা ১.২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৩৯ ডলারে লেনদেন হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সেই আশঙ্কাতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে তেলের দাম।
তথ্যসূত্র: আল জাজিরা