Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ০৭ অক্টোবর ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

আজকের স্বর্ণের দাম: ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশের বাজারে গত সোমবার স্বর্ণের দাম কমানো হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

নতুন করে সমন্বয় না হওয়ায় আজ বুধবারও ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ ।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

যেখানে দাম ৫৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার