বিজ্ঞাপন
আজকের স্বর্ণের দাম: ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি।
সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এরপর আজও সেই দাম বহাল রয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম বা বেশি হতে পারে।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।