বিজ্ঞাপন
আজকের স্বর্ণের দাম: ১০ সেপ্টেম্বর ২০২৬
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই আজ বিক্রি হচ্ছে সোনা। বুধবার ভরিতে দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় বৃহস্পতিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী,, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৬৫ টাকা। এতে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ নতুন দামে ভরিতে কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা। নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যাটাগরির স্বর্ণের প্রতি ভরির দামও কমেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।