বিজ্ঞাপন
আজকের স্বর্ণের দাম: ০৬ সেপ্টেম্বর ২০২৬
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার টাকার ওপরে। আর কমদামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৬০ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।
গত ৩ সেপ্টেম্বর সোনার নতুন এ দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়।
২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকায়। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।