Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।   

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।  

আরও পড়ুন
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৮৫ টাকায় বিক্রি হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে গহনার নকশা ও ডিজাইনের ভিত্তিতে মজুরি আলাদাভাবে যোগ হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার