Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

বিজ্ঞাপন

স্বর্ণ এমন একটি মূল্যবান পণ্য, যার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ওঠানামা করে। দেশের বাজারে সোনার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারের চাহিদার ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশ্ববাজারের সঙ্গে দামের এই সামঞ্জস্য বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থরক্ষায় নিয়মিত মূল্য নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবশেষ গতকাল ২০ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছিল। সেই দামেই আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৬১ হাজার টাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। আর রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার