Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দেশে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম

দেশে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে গতকাল মঙ্গলবার ফের সোনার দাম বাড়ানো হয়েছে। এ দিন ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা।

ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এর আগে, সর্বশেষ গত ৮ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার