Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

বিজ্ঞাপন

ডিজিটাল লেনদেন আরো জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান এক্যুয়্যারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।

আগামী ১ অক্টোবর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ এর বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সংশ্লিষ্ট নির্দেশনা সংশোধিত মর্মে অপরিবর্তিত থাকবে।

একই সঙ্গে গত ১ জুলাই প্রকাশিত এনপিএসবির মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি/চার্জ নির্ধারণ প্রসঙ্গে জারি করা সার্কুলারের নির্দেশনাবলি রহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার