Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

২৩ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

২৩ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়ায় ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিন সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে ২১ জুলাইও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফা দাম বেড়েছে, ৪৭ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার