বিজ্ঞাপন
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ৭৩৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৭৮ টাকা।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। ফলে আজ বুধবার দেশের সব জুয়েলারি দোকানে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৭৮ টাকা।
একইভাবে, ২১ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৮৯ টাকা দরে। ১৮ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম ১৫ হাজার ৭৬৫ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম ১২ হাজার ৮৮০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩০ টাকা।
অন্যদিকে, রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম রূপার দাম ৪১০ টাকা। প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের রূপার প্রতি গ্রাম দাম ৩৯০ টাকা। প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের রূপার প্রতি গ্রাম দাম ৩৩৫ টাকা। প্রতি ভরির দাম ৩ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির রূপার প্রতি গ্রাম দাম ২৫৫ টাকা। প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৯৭৪ টাকা দরে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ দামই কার্যকর থাকবে।
সংস্থাটি আরও বলেছে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত দাম নির্ধারণে গয়নার ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এ ছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না।