Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে গত শুক্রবার সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এ দিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

এরপর আর সমন্বয় না হওয়ায় আজ রবিবার সবশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এ দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার