Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১ জুলাই ২০২৬

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:১২ এএম

আজকের স্বর্ণের দাম: ১ জুলাই ২০২৬

বিজ্ঞাপন

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে সংস্থাটি। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর রয়েছে। নির্ধারিত সেই দামেই আজ বুধবারও বিক্রি হবে স্বর্ণ।

স্বর্ণের দাম কমার কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার