Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান।

এ সময় এই ৫ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশে বিএনপি সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, সাধারণ মানুষের আমানত রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরো বলেন, একীভূত ৫ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে ২ লাখ টাকা পর্যন্ত প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ধারা ১৮(ক) বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এ ধারাটি ১৮(ক) বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট—যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার