Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

চার দফা কমানোর পর দেশের বাজারে সোনার ভরি আজ কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১৭ এএম

চার দফা কমানোর পর দেশের বাজারে সোনার ভরি আজ কত?

বিজ্ঞাপন

টানা চার দফা কমানোর পর গত শনিবার দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।

এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর আর দাম না বাড়ায় আজ সোমবারও ওই দামে বিক্রি হচ্ছে। 

এর আগে, সবশেষ গত ১১ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার