Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও, ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:২২ এএম

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও, ভরি কত?

বিজ্ঞাপন

ঈদের আগে স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দাম। ভরিতে ১১৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। সবশেষ গত ১৬ মে সমন্বয় করা হয়েছিল রুপার দাম।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৮ দফা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার