Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

২০ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫১ এএম

২০ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ২ হাজার ১৫৮ টাকা টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। 

এর আগে সর্বশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবে স্বর্ণের বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার