Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আরও বাড়ল স্বর্ণের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:০৮ পিএম

আরও বাড়ল স্বর্ণের দাম

বিজ্ঞাপন

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য টানা ঊর্ধ্বগতিতে থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে– এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার