Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৫৬ এএম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী শনিবার (২ মে) নতুন নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করা হয়। 

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়।

নতুন সোনা দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, একই দিনে (৩০ এপ্রিল) সকালে সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। তবে সন্ধ্যায় আবারও দাম বাড়ানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশে সোনার দাম ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।

অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে প্রতি ভরি রুপার দাম, ২২ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৯১ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা। 

চলতি বছর রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার কারণে সোনার বাজারে এ ধরনের ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার