বিজ্ঞাপন
একীভূত পাঁচ ব্যাংকের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৩০ এএম
বিজ্ঞাপন
একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে সৃষ্ট চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা এসব অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই সিদ্ধান্ত জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই পাঁচ ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে ছিল।
এর মধ্যে একটি ইসলামী ব্যাংকেরই আমানত ছিল প্রায় ৮ হাজার ৪২৫ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের সামান্য ফেরত মিললেও এখনো আটকে আছে প্রায় ৮ হাজার ২৭৯ কোটি টাকা। আটকে থাকা অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো হয় সরাসরি অর্থ ফেরত পাবে, নয়তো দীর্ঘমেয়াদি আমানত বা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য পাবে। ফলে অর্থ পুরোপুরি ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে নেই।