Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার নাকি কয়েন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার নাকি কয়েন

বিজ্ঞাপন

বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৩১ টনে পৌঁছেছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের বার ও কয়েনের চাহিদা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেড়ে ৪৭৪ টনে দাঁড়িয়েছে। এটি রেকর্ড অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ প্রান্তিক। মূলত এশিয়ার বিনিয়োগকারীরা স্বর্ণের পণ্য ব্যাপকভাবে সংগ্রহ করায় এই চাহিদা বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গয়না হিসেবে স্বর্ণের ব্যবহার ২৩ শতাংশ কমে ৩০০ টনে দাঁড়িয়েছে। তবে এ খাতে ব্যয়ের পরিমাণ ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা স্বর্ণের গয়নার প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলো এ প্রান্তিকে স্বর্ণের মজুত বাড়ানো অব্যাহত রেখেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুত ২৪৪ টন বৃদ্ধি পেয়েছে।

এছাড়া প্রযুক্তি খাতে স্বর্ণের ব্যবহার ১ শতাংশ বেড়ে ৮২ টনে দাঁড়িয়েছে। মূলত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অবকাঠামোর অব্যাহত প্রবৃদ্ধিই প্রযুক্তি খাতে স্বর্ণের চাহিদা বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ প্রান্তিকে স্বর্ণের সরবরাহ ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৩১ টনে পৌঁছেছে। খনি থেকে স্বর্ণের উৎপাদন কিছুটা বৃদ্ধি এবং পুরোনো স্বর্ণ রিসাইক্লিং ৫ শতাংশ বাড়ার ফলেই সরবরাহ পরিস্থিতির এই উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিনহুয়া

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার