Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজ সোনা-রুপার ভরি কত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

আজ সোনা-রুপার ভরি কত

বিজ্ঞাপন

দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার টাকায়। পাশাপাশি ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ দাম নির্ধারণ করে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সোনা ও রুপার এ দাম কার্যকর হয়।

আজ বুধবারও (২৯ এপ্রিল) এই দামেই সোনা ও রুপা বিক্রি হবে। 

গত ২৩ এপ্রিল ভালোমানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এই দাম কমানোর পাঁচ দিন পর ফের ২৮ এপ্রিল দাম আরো কিছুটা কমানো হয়।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার